বিডিআইটিহোম স্কুল এন্ড মাদরাসা আধুনিক ও ইসলামী শিক্ষার এক অনন্য সমন্বয়। আমরা শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।
আমাদের প্রতিষ্ঠানটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা গুণগত মান বজায় রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছি। আমাদের রয়েছে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলী, যারা শিক্ষার্থীদের মেধা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আমাদের বৈশিষ্ট্যসমূহ:
- অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী।
- আধুনিক কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগার।
- সমৃদ্ধ লাইব্রেরি ও মাল্টিমিডিয়া ক্লাসরুম।
- সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং।
- রাজনীতি ও ধুমপানমুক্ত পরিবেশ।
আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুই বিশেষ প্রতিভার অধিকারী। সঠিক পরিচর্যা ও দিকনির্দেশনা পেলে তারা দেশের সম্পদে পরিণত হবে। তাই আমাদের স্লোগান - "সুশিক্ষাই জাতির মেরুদণ্ড"।